নারদকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি কি বললেন কুণাল ঘোষ ?

নারদকাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করলেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। IPS অফিসার এস...



নারদকাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করলেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। IPS অফিসার এস এম এইচ মির্জ়াকে সরকার কেন গেপ্তার করেনি, সেই প্রশ্নও তুললেন তিনি।

আজ ব্যাঙ্কশাল আদালতে সারদা মামলায় হাজিরা দিতে এসে কুণাল ঘোষ নারদকাণ্ড নিয়ে রীতিমতো তৃণমূলকে তুলোধোনা করেন। কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন,  “একজন IPS অফিসার টাকা নিচ্ছেন। এরপরও রাজ্য সরকার তদন্ত করে না। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় না। এটা তো সরকারের লজ্জা। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর লজ্জা থাকলে ইস্তফা দেওয়া উচিত।”
নারদকাণ্ডে CBI তদন্তের নির্দেশ প্রসঙ্গে কুণাল বলেন, “হাইকোর্টের রায় আমি সবে শুনলাম। এর যথাযথ তদন্ত হওয়া দরকার। IPS মির্জ়াকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারত। এবার হাইকোর্টের নির্দেশে তাঁকে গ্রপ্তার করতে হবে। এটা কি সরকারের জন্য ভালো বিজ্ঞাপন হল?”

তাঁর প্রশ্ন , “আমাকে শুধু প্রভাবশালী তকমা দিয়ে তদন্তের নামে যদি দীর্ঘদিন বন্দি রাখা হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে টাকা নেওয়ার মামলায় প্রভাবশালী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত হবে না কেন?”

পাশাপাশি তিনি দাবি করেছেন,  “আমি চাই শুধুমাত্র নারদের ছবি দেখে যেন তদন্ত না হয়। CBI-কে অনুরোধ করব, ভিডিওর সংলাপ শুনে তদন্ত করা হোক। মুখ্যমন্ত্রী ও মির্জ়ার কী সম্পর্ক সেটা CBI-এর দেখা দরকার।”

শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করেই ক্ষান্ত থাকেননি কুণাল। আজ সোশাল সাইটে নারদকাণ্ডের ভিডিওয় যে মন্ত্রীদের দেখা গিয়েছিল তাঁদেরও ইস্তফা দাবি করেছেন। তিনি লিখেছেন, “তদন্ত মানেই কেউ দোষী নন, এটা ঠিক। কিন্তু প্রকাশ্যে ক্যামেরার সামনে এই ঘটনার তদন্তের সময়ে অভিযুক্তরা সরকারি পদ থেকে ইস্তফা দিন। উল্লেখ্য, ভোটের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি নাকি আগে জানলে এদের প্রার্থী করতেন না। কিন্তু পরে বড় পদ দিয়েছিলেন। নৈতিকতার প্রশ্নে এখন ইস্তফা দিন এঁরা।”


একইসঙ্গে নারদ নিউজ়ের কর্তা ম্যাথু স্যামুয়েলের ভূমিকারও তদন্ত চেয়েছেন কুণাল। তাঁর বক্তব্য, “সঠিক তদন্ত ও পদক্ষেপ না দেখতে পাওয়া পর্যন্ত উপসংহার টানা কঠিন।”

Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: নারদকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি কি বললেন কুণাল ঘোষ ?
নারদকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি কি বললেন কুণাল ঘোষ ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBrqesr4ZvlKYoKOJ3L4K52_iqyFkHAJNs6sLoXNRqiEh55TbSoMIUNd66OYVBdPRREy4SyAkikPR6NggX8CWvUmuSas_ptmSMQKiFh6QhnahaIobHT9swG0ppVAqkEXQ8QoXGpCgx3F0G/s640/kunal-1-759.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBrqesr4ZvlKYoKOJ3L4K52_iqyFkHAJNs6sLoXNRqiEh55TbSoMIUNd66OYVBdPRREy4SyAkikPR6NggX8CWvUmuSas_ptmSMQKiFh6QhnahaIobHT9swG0ppVAqkEXQ8QoXGpCgx3F0G/s72-c/kunal-1-759.jpg
Time Kolkata
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_69.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_69.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy