লন্ডন হামলাকারী খালিদ মাসুদকে তাদের একজন 'সৈনিক' বলে দাবি করল ISIS

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গতকাল পার্লামেন্ট ভবনে সন্ত্রাসী হামলায় নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে। পুলিশ বলছে, হামলাকারীর নাম খালিদ মাস...



লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গতকাল পার্লামেন্ট ভবনে সন্ত্রাসী হামলায় নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে। পুলিশ বলছে, হামলাকারীর নাম খালিদ মাসুদ।

গতকাল পার্লামেন্ট ভবনে ঐ ঘটনার সময় এক পর্যায়ে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ বলছে, ৫২ বছর বয়সী খালিদ মাসুদের জন্ম কেন্টে। কিন্তু তিনি বসবাস করতেন ওয়েস্ট মিডল্যান্ডসে।

পুলিশের খাতায় অপরাধী হিসেবে খালিদ মাসুদের নাম আগে থেকেই ছিল। অস্ত্র রাখা এবং আক্রমণ চালানোর অভিযোগে এর আগে তার সাজাও হয়েছিল।

গতকালের সন্ত্রাসী হামলায় হামলাকারী ছাড়াও এক পুলিশ অফিসার সহ আরও তিনজন নিহত হন।
বুধবার বিকেল পৌনে তিনটার সামান্য আগে হামলকারী খালিদ মাসুদ ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে ড্রাইভ করে যাওয়ার সময় তার গাড়ি তুলে দেয় পথচারীদের ওপর।

এসময় দুজন নিহত হয়, আহত হয় আরও বহু মানুষ। এরপর গাড়িটি এসে ধাক্কা দেয় পার্লামেন্ট ভবনের রেলিং এ।

ছুরি হাতে গাড়ি থেকে বেরিয়ে এরপর হামলাকারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যায়। সেখানে পুলিশ তাকে বাধা দেয়।

তখন একজন নিরস্ত্র পুলিশ অফিসার কীথ পামারকে ছুরিকাঘাত করে হামলকারী। কীথ পামার নিহত হন।

হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। নিহত হয় হামলাকারী খালিদ মাসুদও।
২০০৫ সালে লন্ডন আন্ডারগ্রাউন্ডে সন্ত্রাসী হামলার পর এটি ছিল লন্ডনে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা।

আন্তর্জাতিক ইসলামী জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট ইতোমধ্যে খালিদ মাসুদকে তাদের একজন 'সৈনিক' বলে দাবি করেছে।
Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: লন্ডন হামলাকারী খালিদ মাসুদকে তাদের একজন 'সৈনিক' বলে দাবি করল ISIS
লন্ডন হামলাকারী খালিদ মাসুদকে তাদের একজন 'সৈনিক' বলে দাবি করল ISIS
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYZ7c6ldHOAKYe75Di0tx0CMTVUWXlhZVI75VK8rYgYuroVpz0VEAtew6w6NiI1KHiDJMvrd10v4WOvMiyrms8w9BvLJ5e57cd_ox05G5ik8IFbBpgWrBycADhEcgmDwllxypcOY-gHeUx/s640/london-attack-1.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYZ7c6ldHOAKYe75Di0tx0CMTVUWXlhZVI75VK8rYgYuroVpz0VEAtew6w6NiI1KHiDJMvrd10v4WOvMiyrms8w9BvLJ5e57cd_ox05G5ik8IFbBpgWrBycADhEcgmDwllxypcOY-gHeUx/s72-c/london-attack-1.jpg
Time Kolkata
https://india-times24.blogspot.com/2017/03/isis.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2017/03/isis.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy