চিকেন দিয়ে তৈরী বিভিন্ন খাবার এর রেসিপি দেয়া হলো ইচ্ছে মতো তৈরী করুন আর উপভোগ করুন চিকেন :) চিকেন কোঝি ম্যাঙ্গাই উপকরণ • চিকেন ৫০০ গ্রাম •...
চিকেন দিয়ে তৈরী বিভিন্ন খাবার এর রেসিপি দেয়া হলো ইচ্ছে মতো তৈরী করুন আর উপভোগ করুন চিকেন :)
চিকেন কোঝি ম্যাঙ্গাই
উপকরণ • চিকেন ৫০০ গ্রাম • ফেটানো দই ২ টেবিল-চামচ • হলুদগুঁড়ো ১ চিমটি • ঘন নারকোলের দুধ ১/৪ কাপ • শুকনো লঙ্কা ৩/৪টি • গোটা ধনে আধ টেবিল-চামচ • গোটা জিরে আধ চা-চামচ • গোলমরিচ আধ চা-চামচ • ফেনেলবীজ এক চা-চামচ • গোটা সরষে আধ চা-চামচ • পেঁয়াজ বড় ২টি, মিহি করে কাটা • টম্যাটো মাঝারি ২টি, মিহি করে কাটা • তেল ৩ টেবিল-চামচ • তেজপাতা ছোট ১ টুকরো • দারচিনি ১ ইঞ্চিমতো টুকরো • লবঙ্গ ২টি • এলাচ ১টি • কারিপাতা সামান্য • কাঁচা আম কোরানো ৩ টেবিল-চামচ • আদা-রসুন বাটা ১ টেবিল-চামচ • লাল লঙ্কাগুঁড়ো স্বাদ অনুযায়ী • জল আধকাপ • লবণ পরিমাণমত | |||||||||
প্রণালী • দই, লবণ ও হলুদগুঁড়ো দিয়ে চিকেন ম্যারিনেট করে কমপক্ষে ১ ঘণ্টা রেখে দিন। • কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ, ফেনেলবীজ ও সরষে ছেড়ে দিন। • এর পর ওতে পেঁয়াজকুচি মিশিয়ে সাঁতলাতে থাকুন, যতক্ষণ না পেঁয়াজের রং উজ্জ্বল বাদামি হয়ে উঠছে। • এ বার টম্যাটোকুচি মিশিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয়। • সামান্য লবণ মেশাতে পারেন, এতে মশলা কড়ার গায়ে লেগে যাবে না। • এ বার নারকোলের দুধ মিশিয়ে আরও ২ মিনিট রাঁধুন। • তার পর ঠান্ডা করে নিয়ে সবটুকু মিহি করে পিষে ফেলুন। • পেষার সময় মাঝে মাঝেই তাতে সামান্য পরিমাণে জলের ছিটে দেবেন। • এ বার বড়সড় একটি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, কারিপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে মিনিটখানেক সাঁতলান। • হয়ে গেলে তাতে আদা-রসুন বাটা মেশান এবং আর মিনিটখানেক বাদে কোরানো কাঁচা আম দিয়ে ২ মিনিট সাঁতলে নিন। • এ বার কড়াইতে চিকেন ছেড়ে দিয়ে মাঝারি আঁচে কষবেন, যতক্ষণ না মাংস নরম হয়ে আসে। • চিকেন নরম হলে তাতে বাটা মশলা দিয়ে ভাল ভাবে মেশান। • মশলা চিকেনের সঙ্গে পুরো মিশে যাওয়া পর্যন্ত কষতে থাকুন। • প্রয়োজনমতো অল্প অল্প করে জল মেশাতে পারেন অনুপাতমতো। • আঁচ নিভিয়ে দিয়ে এ বার রান্নাটিকে পাশে সরিয়ে রাখুন। • এর পর অন্য একটি কড়াইতে অল্প তেল গরম করে তাতে সামান্য সরষে, কারিপাতা ও শুকনো লঙ্কা ছেড়ে দিন। • তেল বুড়বুড়ি ছাড়তে শুরু করলে, রান্না করা চিকেনের ওপরে শেষে গোটা ব্যাপারটিকেই মিশিয়ে দিন। ডাবল চিজ স্টাফড চিকেন সিলানট্রো রোল
| |||||||||