মাংসে নানা স্বাদ

ঝলসানো, ভাজা কিংবা গ্রেভি-মাংসে পাবেন নানা স্বাদ। দেখে নিন সিতারা ফিরদৌসে র দেওয়া মাংসের নানারকম রেসিপি। তন্দুরি মুরগি উপকরণ: মুরগি মাঝা...

ঝলসানো, ভাজা কিংবা গ্রেভি-মাংসে পাবেন নানা স্বাদ। দেখে নিন সিতারা ফিরদৌসের দেওয়া মাংসের নানারকম রেসিপি।

তন্দুরি মুরগি
তন্দুরি মুরগি,ছবি: খালেদ সরকারউপকরণ: মুরগি মাঝারি ১টি, টক দই ৪ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, আদা বাটা দেড় চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, তন্দুরি মসলা ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, সরিষা বাটা ২ চা-চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি: মুরগি চার টুকরা করে বা পছন্দমতো টুকরা করে মাংসের ওপর ছুরি দিয়ে দাগ কেটে নিন। ঘি, টকদই, লেবুর রস মিশিয়ে সস বানিয়ে নিন। এগুলো বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে দুই-তিন ঘণ্টা রাখুন। এবার কাঠকয়লার আগুনে বা গ্রিলে দিয়ে দুই পিঠ ঝলসে নিন। মাঝেমধ্যে সস ব্রাশ করে দিন। পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
মাখন মুরগিমাখন মুরগিউপকরণ: হাড় ছাড়া মুরগির বুকের মাংস কিউব করে কাটা ২ কাপ, আদার রস ২ টেবিল চামচ, রসুনের রস ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ২ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, গাজর কিউব করে কাটা ১ কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, টুথপিক প্রয়োজনমতো, মাখন ২ টেবিল চামচ।
প্রণালি: সব মসলা, সস ও লবণ দিয়ে মাংস মাখিয়ে এক ঘণ্টা রাখুন। টুথপিকে গাজর, মাংস, ক্যাপসিকাম গেঁথে নিন। চুলায় প্যানে মাখন গরম করে তাতে এগুলো ভেজে নিন। মাংসের রং সাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে।
সসের উপকরণ: মাখন ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা-চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস আধা কাপ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, পানি আধা কাপ।
প্রণালি: মাখন গরম করে তাতে রসুন, আদা ভেজে নিন। তাতে সয়াসস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে টমেটো সসের সঙ্গে মিলিয়ে এতে দিয়ে দিন। ফুটে উঠলে পাত্রে ঢেলে নিন। এবার এর ওপরে মাখন-মুরগি রেখে সাজিয়ে পরিবেশন করুন।
মাটন মানচুরিয়ান
মাটন মানচুরিয়ানউপকরণ: হাড় ছাড়া খাসির মাংস আধা কেজি, সয়াসস ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ৪ টেবিল চামচ, অরিগেনো ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, তেল প্রয়োজনমতো।
প্রণালি: মাংস টুকরা করে সয়াসস মাখিয়ে দুই-তিন ঘণ্টা রেখে দিন। সব বাটা মসলা মেখে দুই ভাগ করে নিন। এক ভাগ মসলা মাংসে মেখে নিন। তাতে লবণ, স্বাদ লবণ, ২ টেবিল চামচ তেল, কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটু মেখে ১ ঘণ্টা রেখে দিন। এবার চুলায় সামান্য তেল গরম করে তিন-চারটি করে মাংসের টুকরা ভেজে তুলুন। অন্য পাত্রে ৪ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ ভাজুন, নরম হয়ে এলে বাকি বাটা মসলা দিয়ে কষিয়ে নিন। এতে টমেটো সস, ১ টেবিল চামচ সয়াসস, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে আধা কাপ পানি দিন। পানি ফুটে উঠলে ভাজা মাংস দিয়ে দিন। ঝোল কমে এলে ১ টেবিল চামচ লেবুর রস, অরিগেনো, পাপরিকা দিয়ে নামিয়ে নিন।
আদানা কাবাব
আদানা কাবাবউপকরণ: গরু বা খাসির মাংসের কিমা ১ কেজি, পাউরুটি ৪ টুকরা, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, টমেটো সস ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ।
প্রণালি: পাউরুটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। মাংসের সঙ্গে বাকি উপকরণ ও পাউরুটি মাখিয়ে ১৬-২০ ভাগ করে নিন। তা দিয়ে গোলাকার চ্যাপটা কাবাব বানিয়ে নিন। নন স্টিক ফ্রাইপ্যানে অল্প তেলে আধা ভাজা করে গ্রিলারে গ্রিল করে পরিবেশন করুন।
মসলাদার চিকেন উইংসমসলাদার চিকেন উইংসউপকরণ: (১) মুরগির পাখনা ১২-১৬টি, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ২ চা-চামচ, বাদাম বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মধু ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, এইচপি সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি: সব উপকরণ মাংসে মাখিয়ে দুই ঘণ্টা রেখে দিন। এবার প্রিহিটেড ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫-৩০ মিনিট বেক করে নিন।
উপকরণ: (২) হট টমেটো সস আধা কাপ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, এইচপি সস ১ টেবিল চামচ, পেঁয়াজ কিমা ২ টেবিল চামচ, রসুন কিমা ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ।
প্রণালি: মাখন গরম করে তাতে রসুন, পেঁয়াজ লাল করে ভেজে বাকি সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ভুনে নিন। আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে এতে দিয়ে দিন। ফুটে উঠলে মাংসের ওপর ঢেলে পরিবেশন করুন।
তন্দুরি চিকেন নাগেট
তন্দুরি চিকেন নাগেটউপকরণ: চিকেন নাগেট ২০-২৫ টি, টমেটো সস ২ টেবিল চামচ, মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ছোট পেঁয়াজ ১৫-১৬টি, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, তন্দুরি মসলা ১ চা-চামচ।
প্রণালি: চিকেন নাগেটের সঙ্গে সব উপকরণ মেখে নিন। নাগেটগুলো ছোট শিকে গেঁথে কয়লার আগুনে বা ওভেনে সেঁকে নিন।
Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: মাংসে নানা স্বাদ
মাংসে নানা স্বাদ
http://paimages.prothom-alo.com/contents/cache/images/400x0x1/uploads/media/2015/07/28/daecad93261207fcaf5067bb64d8ae06-24.jpg
Time Kolkata
https://india-times24.blogspot.com/2015/07/blog-post.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2015/07/blog-post.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy