দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধল BJP কর্মীদের, উত্তেজনা ময়নাগুড়িতে

জলপাগুড়ি, ১১ মার্চ : গোবলয়ে BJP-র জয়ের প্রভাব পড়েছে এই রাজ্যেও। কিন্তু, এরই মাঝে BJP-র জয়োল্লাস ঘিরে উত্তেজনা ছড়াল ময়নাগুড়ির রানিরহাট এল...



জলপাগুড়ি, ১১ মার্চ : গোবলয়ে BJP-র জয়ের প্রভাব পড়েছে এই রাজ্যেও। কিন্তু, এরই মাঝে BJP-র জয়োল্লাস ঘিরে উত্তেজনা ছড়াল ময়নাগুড়ির রানিরহাট এলাকায়। একটি বাইকের শোরুমের অস্থায়ী ক্যাম্পে দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধল BJP কর্মীদের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে BJP-র জয়ের পর ময়নাগুড়ি ব্লকের রানিরহাট এলাকায় জয়োল্লাসে মেতেছিলেন দলীয় সমর্থকরা। সেই সময়, রানিরহাট মোড় বাজার এলাকায় এক মোটর সাইকেল শোরুমের অস্থায়ী ক্যাম্পে BJP কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেয় তৃণমূল কর্মারা। আর তাতেই শুরু হয় বচসা। পাশাপাশি অভিযোগ, বচসা ও ধাক্কাধাক্কিতে ভেঙে যায় বেশ কয়েকটি নতুন বাইক। এলাকায় ক্রমশ ভিড় বাড়তে থাকে উভয় দলের কর্মী-সমর্থকদের।  ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় তৃণমূল সমর্থকরা BJP-কে দায়ি করলেও তারা তৃণমূল কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে।

আবার অন্যদিকে ওই বাইকের শোরুমের মালিক কাশিরাম রায় বলেন, “আমি দীর্ঘদিন ধরে তৃণমূলকে সমর্থন করি। আজ BJP সমর্থকরা বিনা অনুমতিতে ক্যাম্পে পতাকা লাগাচ্ছিল। বাধা দিলে তারা আমাদের উপর চড়াও হয়।”

BJP-র উত্তর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক রমেশ রায় বলেন, “BJP-র জয়োল্লাসে তৃণমূল ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছিল। যেখানে পতাকা লাগানো হচ্ছিল তা ওই দোকানের মালিক দখল করে রেখেছে। তবুও অনুমতি নিয়েই পতাকা লাগানো হয়েছিল। এরপর হঠাৎই তৃণমূল কর্মীরা গন্ডগোল শুরু করে। তাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।”

আবার তৃণমূল ও BJP উভয়ই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

ময়নাগুড়ি থানার IC সুকুমার মিশ্র বলেন, “গন্ডগোলের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। তারপরই পরিস্থিতি স্বভাবিক হয়।” 
Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধল BJP কর্মীদের, উত্তেজনা ময়নাগুড়িতে
দলীয় পতাকা লাগাতে গিয়ে তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধল BJP কর্মীদের, উত্তেজনা ময়নাগুড়িতে
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWaqbEwEUUEiscnP_aJRBkjSsOXOwSFOtWUMSK1gwOzNjPnvIIrRDD4MgUdrAPwPhJQ_r3suFYauMPA9-l6A-IcASLQTyznQlB40g5lu4oe0c8i2Lb-nEF-MYI5qNWgZC2zG_iWqit0ghV/s640/tmc-bjp-clash.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWaqbEwEUUEiscnP_aJRBkjSsOXOwSFOtWUMSK1gwOzNjPnvIIrRDD4MgUdrAPwPhJQ_r3suFYauMPA9-l6A-IcASLQTyznQlB40g5lu4oe0c8i2Lb-nEF-MYI5qNWgZC2zG_iWqit0ghV/s72-c/tmc-bjp-clash.jpg
Time Kolkata
https://india-times24.blogspot.com/2017/03/bjp_11.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2017/03/bjp_11.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy