গোটা মুখে অত্যাচারের যে নৃশংস ক্ষত নিয়ে একটা নিরীহ জীব মৃত্যুর অপেক্ষায় বসে, তা চোখে দেখা যায় না

গোটা মুখে অত্যাচারের যে নৃশংস ক্ষত নিয়ে একটা নিরীহ, অবলা জীব মৃত্যুর অপেক্ষায় বসে, তা চোখে দেখা যায় না। এতটাই বীভত্‍‌স, গা শিউরে, অসুস্থ বোধ...


গোটা মুখে অত্যাচারের যে নৃশংস ক্ষত নিয়ে একটা নিরীহ, অবলা জীব মৃত্যুর অপেক্ষায় বসে, তা চোখে দেখা যায় না। এতটাই বীভত্‍‌স, গা শিউরে, অসুস্থ বোধ করতে পারেন। গোটা মুখে ধারালো অস্ত্রের গভীর ক্ষত। রীতিমতো ফালাফালা করে কাটা হয়েছে।

 ঘটনাটি যদিও এখানকার নয়। মালয়েশিয়ার পেনাংয়ের। তার পরেও ছবিটি দেখানোর কারণ, এমন 'ঘাতক' এখানেও যে রয়েছে। যারা আর সবার আড়ালে রাস্তার নিরীহ কুকুর পিটিয়ে, কুকুর মেরে, আনন্দ মায়। নিজেদের ক্ষমতা জাহির করে। এ ভাবে নিরীহর উপর অত্যাচারে, কী উল্লাস যে হয়, জানা নেই। তবে, মানুষ হিসেবে এটা আমাদের কাছেও লজ্জার। হ্যাঁ, লজ্জারই।



 ব্যক্তিগত ভাবে কারও কুকুরে অ্যালার্জি থাকতেই পারে। অপছন্দও করতে পারেন। সবার যে সবকিছু ভালো লাগতেই হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। কিন্তু, অপছন্দ মানেই তার উপর অত্যাচার করতে হবে, এটাই বা কেন?

 সম্প্রতি পেনাংয়ের রাস্তা থেকে অশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে নিরীহ এই কুকুরটি। উদ্ধারকারী পশুপ্রেমীরা ভালোবেসে যার নাম দিয়েছেন মিল্ক। ক'দিন ধরে পশু হাসপাতালে তার চিকিত্‍‌সাও চলছে, তবে এখনও বিপন্মুক্ত নয় মালয়েশিয়ার এই পথকুকুরটি। নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 ডাক্তাররা জানিয়েছেন, মারাত্মক জখম এই কুকুরটির তাপমাত্রা এখন স্বাভাবিক হলেও, এখনও সে কিছু খাওয়ার অবস্থায় নেই। সম্পূর্ণ সেরে উঠতে আরও অনেক সময় লাগবে। তবে, যদি বেঁচেও যায়, সারাজীবন মিল্কের মধ্যে একটা ভীতি কাজ করে যাবে। লোকজন দেখলে ভয় পাবে।



 প্রতিবাদী হওয়ার জন্য সবাইকে পশুপ্রেমী হওয়ার দরকার নেই। কিন্তু, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে এমন নৃশংসতার বিরুদ্ধে কি ভবিষ্যতে রুখে দাঁড়ানো যায় না?

 আমরা চাই, ঘটনার তদন্তে পুলিশের উপর চাপ তৈরি হোক। যাতে পুলিশ তদন্ত শুরু করতে বাধ্য হয়। মিল্কের হামলাকারীরা এই জঘন্য কাজের পরেও পার পেয়ে যাবে, এটা কাম্য নয় কখনোই।  
Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: গোটা মুখে অত্যাচারের যে নৃশংস ক্ষত নিয়ে একটা নিরীহ জীব মৃত্যুর অপেক্ষায় বসে, তা চোখে দেখা যায় না
গোটা মুখে অত্যাচারের যে নৃশংস ক্ষত নিয়ে একটা নিরীহ জীব মৃত্যুর অপেক্ষায় বসে, তা চোখে দেখা যায় না
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMEygoAg078bcwPO-frKV0phbzPqCF1s9w06-HTLNBnIoftuddeXgZS3xkqEZVNDNmJzyegzD24NvEltZ2rpQa4iVh6yoxgZaRQF7Kyapob9Lq7I7dhBNC1BX04JijuSgxhyqxAjrachyphenhyphen8/s640/msid-57654367%252Cwidth-400%252Cresizemode-4%252Cdog2.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMEygoAg078bcwPO-frKV0phbzPqCF1s9w06-HTLNBnIoftuddeXgZS3xkqEZVNDNmJzyegzD24NvEltZ2rpQa4iVh6yoxgZaRQF7Kyapob9Lq7I7dhBNC1BX04JijuSgxhyqxAjrachyphenhyphen8/s72-c/msid-57654367%252Cwidth-400%252Cresizemode-4%252Cdog2.jpg
Time Kolkata
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_16.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_16.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy