সব মন্ত্রীদের ১৫দিনের মধ্যে যাবতীয় সম্পত্তির তথ্য চাইলেন যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পাওয়া মাত্রই কাজ শুরু করে দিলেন যোগী আদিত্যনাথ৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকার তার সব মন্ত্রীদের ১৫দিনের মধ্যে যাবতী...



মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পাওয়া মাত্রই কাজ শুরু করে দিলেন যোগী আদিত্যনাথ৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকার তার সব মন্ত্রীদের ১৫দিনের মধ্যে যাবতীয় সম্পত্তির তথ্য পেশ করবেন৷ এর পাশাপাশি যোগী সরকার ,স্পষ্ট করে দেন দুর্নীতি সংক্রান্ত কোনও বিষয়কে কখনোই মেনে নেওয়া হবে না৷

 গতকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই তিনি দু্র্নীতি মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন বলে বার্তা দেওয়া হচ্ছে। গতকালই ক্যাবিনেট মন্ত্রী শ্রীকান্ত শর্মা বলেছিলেন, দুর্নীতির মূলোত্পাটন করাই দলের মূল এজেন্ডা। নতুন মন্ত্রীদের সঙ্গে প্রারম্ভিক বৈঠকেই তিনি ১৫ দিনের ভিতরে তাঁদের আয় ও সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিতে বলেছেন।
এদিন প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন আদিত্যনাথ। সেখানে ৬৫ জন অফিসার ছিলেন। তাঁদের বিজেপির সংকল্প পত্রের একটি করে কপি দিয়ে তার রূপায়ণ সুনিশ্চিত করতে বলা হয়। উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানান, ওই পদস্থ অফিসারদের নিজ নিজ দপ্তরের ব্যাপারে রোডম্যাপ তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া গতকাল রাতে মৌআইমা থানার অধীন এলাকায় নিজের বাসভবনের কাছেই বিএসপি মহম্মদ শামির খুন হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ জানিয়ে তিনি রাজ্যের ডিজিপি জাভেদ আহমেদকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম শৈথিল্য বরদাস্ত করা হবে না। তাঁকে বলা হয়েছে, রাজ্য়ের ৭৫টি জেলার সবকটিতে আইনশৃঙ্খলার কী হাল, তা জানতে তিনি যেন প্রতিটি জেলার পুলিশ সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।
একটি সূত্রের খবর, আদিত্যনাথের শপথ গ্রহণের পরদিনই এলাহাবাদ নগর নিগম কর্তৃপক্ষ শহরের দুটি কসাইখানা বন্ধ করে দিয়েছে। বছরখানেক আগে কসাইখানা দুটি বন্ধ করে দিতে বলেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।

বিজেপির নির্বাচনী ইস্তাহারে রাজ্যে সব বেআইনি কসাইখানা বন্ধ করার ঘোষণা রয়েছে। একটি মহল থেকে জানানো হয়েছে, রাজ্যে বৈধ কসাইখানার সংখ্যা প্রায় ১৩০টি। তবে তার বাইরে প্রচুর কসাইখানা তৈরি হয়েছে নিয়ম ভেঙে, যেগুলির অধিকাংশই পশ্চিম উত্তরপ্রদেশে।
Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: সব মন্ত্রীদের ১৫দিনের মধ্যে যাবতীয় সম্পত্তির তথ্য চাইলেন যোগী আদিত্যনাথ
সব মন্ত্রীদের ১৫দিনের মধ্যে যাবতীয় সম্পত্তির তথ্য চাইলেন যোগী আদিত্যনাথ
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ5ORv-vGfev1apqMlCtfC0SSWnS-A2bK4QtGT-yXBS3s63MYXeW13Ks0O3nNUQACiQVg8phqzehtWsSnGBgkY-2PYhEsvsY3XACOie4DfB84rjgeyva0GFtxkb0PRdpPKvKpYfMObHQuv/s640/adityanath-2.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ5ORv-vGfev1apqMlCtfC0SSWnS-A2bK4QtGT-yXBS3s63MYXeW13Ks0O3nNUQACiQVg8phqzehtWsSnGBgkY-2PYhEsvsY3XACOie4DfB84rjgeyva0GFtxkb0PRdpPKvKpYfMObHQuv/s72-c/adityanath-2.jpg
Time Kolkata
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_20.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_20.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy