খারাপ অবস্থায় ভারত, স্টিভ স্মিথের শতরান এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৮২ সুবাধে ভাল জায়গায় অস্ট্রেলিয়া

বেঙ্গালুরু টেস্ট ও তাঁর পরবর্তী সময়ে তিনিই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে বাইশ গজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নয়। ডিআরএস-এর সিদ্ধান্ত...



বেঙ্গালুরু টেস্ট ও তাঁর পরবর্তী সময়ে তিনিই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে বাইশ গজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নয়। ডিআরএস-এর সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি যে কাণ্ড ঘটিয়েছিলেন, তা নিয়েই চর্চা ছিল তুঙ্গে। সেই স্টিভ স্মিথ রাঁচি টেস্টের প্রথম দিন সব নিন্দা আর কটাক্ষের জবাব দিলেন ব্যাট হাতে। তাঁর সেঞ্চুরির সামনে অনেকটাই ফিকে হয়ে গেল বিরাট কোহলির আগ্রাসন। দিনের শেষে ১১৭ রানে অপরাজিত রইলেন অজি অধিনায়ক। সেই সঙ্গে দ্রুততম ৫০০০ হাজার টেস্ট রানের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিলেন তিনি।

প্রথম দুই টেস্টে টস একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। যে দল টস জিতেছিল, সে-ই বাজিমাত করেছিল। রাঁচিতে তাই স্মিথ টসে জিততেই মুখ ভার হয়ে গিয়েছিল গ্যালারির। আর তারপর যা যা হল, তাতেও দর্শকরা বিশেষ আনন্দ পেলেন না। লাঞ্চের কিছু পরই কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারত নেতা বিরাট কোহলি। তারপরই বাইশ গজে জাঁকিয়ে বসলেন স্মিথ ও ম্যাক্সওয়েল। চোটের কারণে অজিবাহিনী থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক ও মিচেল মার্শ। পরিবর্ত হিসেবে তিন বছর পর টেস্ট দলে ঢোকার শিকে ছিঁড়েছে ম্যাক্সওয়েলের। আর এসেই বাজিমাত। ঠান্ডা মাথায় অধিনায়ককে সঙ্গ দিয়ে ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে রীতিমতো চাপে ফেলে দিলেন ভারতীয় বোলারদের। ৮২ রানে অপরাজিত থেকে দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দিয়ে এদিন মাঠ ছাড়লেন ম্যাক্সওয়েল।

ওয়ার্নার, রেনশদের তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে শুরুতে ভালই লড়াই দিচ্ছিলেন উমেশ যাদব, জাদেজারা। কিন্তু ম্যাক্সওয়েল-স্মিথকে কোনওভাবেই আটকানো গেল না। আর তাতেই বেশ চাপে টিম ইন্ডিয়া। প্রথম দিনই ৩০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। তাই দ্বিতীয় দিন দ্রুত উইকেট না ফেলতে পারলে বিরাটদের চাপ যে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।
Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: খারাপ অবস্থায় ভারত, স্টিভ স্মিথের শতরান এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৮২ সুবাধে ভাল জায়গায় অস্ট্রেলিয়া
খারাপ অবস্থায় ভারত, স্টিভ স্মিথের শতরান এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৮২ সুবাধে ভাল জায়গায় অস্ট্রেলিয়া
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB6lHxcDD4q96WSwkBaCMnaByPvq8kKKHZQjPqQ71KeKJJPUhZ1kCnrAEduB_4EwE8cEvKiX7CRo8hiyjYP2TNqYiDamUwm_XkjytXxFcD8FDynlqJUuDqyaNMV_Q-7afgqYQHnbdAT7JE/s640/177.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB6lHxcDD4q96WSwkBaCMnaByPvq8kKKHZQjPqQ71KeKJJPUhZ1kCnrAEduB_4EwE8cEvKiX7CRo8hiyjYP2TNqYiDamUwm_XkjytXxFcD8FDynlqJUuDqyaNMV_Q-7afgqYQHnbdAT7JE/s72-c/177.jpg
Time Kolkata
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_91.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2017/03/blog-post_91.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy