ISIS জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করলেন তার বাবা ! "আমরা একজন দেশদ্রোহীর মৃতদেহ চাই না"

লখনউয়ে এনকাউন্টারে খতম সন্দেহভাজন ISIS জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করলেন তার বাবা। নিজের ছেলেকে দেশদ্রোহী বলে সরতাজ জানালেন, “সইফুল্লা...



লখনউয়ে এনকাউন্টারে খতম সন্দেহভাজন ISIS জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করলেন তার বাবা। নিজের ছেলেকে দেশদ্রোহী বলে সরতাজ জানালেন, “সইফুল্লার দেহ নেওয়ার সঙ্গে দেশের কোনও স্বার্থ জড়িত নেই। আমরা একজন দেশদ্রোহীর মৃতদেহ চাই না।”

প্রসঙ্গত, টানা ১২ ঘণ্টা গুলির লড়াইয়ের পর আজ ভোরে সইফুল্লাকে খতম করে ATS। মৃতদেহের কাছ থেকে প্রচুর অস্ত্র-সস্ত্র, টাকা, রিভলভার, ছুরি ও অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। নিহতের পেটে একটা তার জড়ানো অবস্থায় ছিল। সেটি বিস্ফোরক হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন গোয়েন্দারা।



সন্দেহভাজন জঙ্গির বাবা সরতাজ জানিয়েছেন, সইফুল্লা কাজ করত না। সেকারণে তাকে তিনি মারধর করেছিলেন। রাগে সে বাড়ি ছাড়ে। তা প্রায় মাস আড়াই আগের ঘটনা। গত সোমবার সইফুল্লা ফোন করে বাড়িতে। জানায়, ও সৌদি যাচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল মধ্যপ্রদেশের সাজাপুরে জাবদি স্টেশনের কাছে ভোপাল-উজ্জৈন ট্রেনে বিস্ফোরণের পর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। বিস্ফোরণের জেরে ১০ জন জখম হয়। ট্রেন বিস্ফোরণে ISIS-এর হাত রয়েছে, জানতে পারে পুলিশ। তারপর তল্লাশি চালিয়ে ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। লখনউতে এনকাউন্টারে নিকেষ করা হয় সইফুল্লাকে।



জঙ্গি নিধনের পর ATS-IG অসীম অরুণ জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গি সইফুল্লাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তবে সে তাতে কর্ণপাত করেনি। বাধ্য হয়ে লুকিয়ে থাকা বাড়িটিতে হানা দেয় ATS। কিন্তু, কমান্ডোদের লক্ষ্য করে গুলি চালায় সইফুল্লাহ। পালটা গুলি চালায় কমান্ডোরা। তারপর ঘরের ভিতরে ঢুকে দেখা যায়, ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সইফুল্লার মৃতদেহ।
Name

অর্থনীতি,8,আইসক্রীম,1,আখনী,1,আন্তর্জাতিক,35,আলু,3,আলু পায়েশ,1,আলু পায়েস,1,কফি,1,কলকাতা,15,কাজু বাদাম,1,কাবাব,4,কিমা পুরি,1,কেক,1,ক্রিম,1,ক্রিম কুনাফা,1,খাদ্য,1,খাবার,6,খাবারদাবার,2,খাসির মাংস,1,খিচুড়ি,1,খেলা,6,গ্রীল,1,চিকেন,10,চিংড়ি খিচুড়ি,1,জাতীয়,75,জালি কাবাব,3,জিলাপি,1,জীবনযাপন,1,টিপস,1,ডিম,1,তেহরানের ডায়েরি,3,তেহারি,2,দই,2,দেশি খাবার,2,নকশা,1,নাশতা,2,পচা ডিম,1,পিজা,1,পিজ্জা,1,পিযা,1,পুডিং,1,পেঁয়াজ,1,পোলাও,2,ফরমালিন,1,ফ্রেঞ্চ টোস্ট,1,বাদাম,1,বাংলাদেশ,5,বিজ্ঞান ও প্রযুক্তি,22,বিড়ানি,1,বিড়িয়ানি,2,বিনোদন,10,বিরানি,2,বিরিয়ানি,1,বৈশাখী রেসিপি,1,ভর্তা,1,ভাত,3,ভেজিটেবল,1,মাছ,4,মাংস,4,মিষ্টি,2,মিষ্টিমুখ,1,মুরগী,4,রসমালাই,1,রাজনীতি,41,রাজ্য,26,রান্না,13,রেসিপি,37,রোস্ট,1,শাকসব্জি,5,শিক কাবাব,2,সবজি,4,সামুদ্রিক মাছ,1,সালাদ,2,সিলেটি খাবার,1,সেমাই,1,স্ট্রবেরি,1,স্বাদ,4,
ltr
item
Time Kolkata: ISIS জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করলেন তার বাবা ! "আমরা একজন দেশদ্রোহীর মৃতদেহ চাই না"
ISIS জঙ্গি সইফুল্লার দেহ নিতে অস্বীকার করলেন তার বাবা ! "আমরা একজন দেশদ্রোহীর মৃতদেহ চাই না"
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFpE85CE-oZTGajwS80w01Z1OyeFKZFYjP3YwBEfZ9Pnf5T4ve7XH2aKDNwjor7OE8vJDipk2Gu_qrp4iergpFt0c5puvZNgWX8WOxHI5TdPaNIT0xj6VAmCWrLX0fM36_T5QIw_h8PjX7/s640/201703081754119683_Wont-accept-antinationals-body-Father-of-IS-suspect_SECVPF.gif
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFpE85CE-oZTGajwS80w01Z1OyeFKZFYjP3YwBEfZ9Pnf5T4ve7XH2aKDNwjor7OE8vJDipk2Gu_qrp4iergpFt0c5puvZNgWX8WOxHI5TdPaNIT0xj6VAmCWrLX0fM36_T5QIw_h8PjX7/s72-c/201703081754119683_Wont-accept-antinationals-body-Father-of-IS-suspect_SECVPF.gif
Time Kolkata
https://india-times24.blogspot.com/2017/03/isis_8.html
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/
https://india-times24.blogspot.com/2017/03/isis_8.html
true
8491857822641817389
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy